মুম্বাইয়ে ফাহাদের মিশ্র দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ে অনূর্ধ্ব-১৩ আন্তর্জাতিক দাবায় অষ্টম রাউন্ডে জয় পেয়েছে ফিদে মাস্টার ফাহাদ রহমান। এই জয়ে আট ম্যাচে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে ছয়জনের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে আছে সে। কাল অষ্টম রাউন্ডে ফাহাদ হারিয়েছে ভারতের রিমদিয়া রিদিতকে। একই শহরে মুম্বাই আন্তর্জাতিক দাবায় (ওপেন) সপ্তম রাউন্ড শেষে ফাহাদের পয়েন্ট চার। সপ্তম রাউন্ডে সে বেলজিয়ামের গ্র্যান্ডমাস্টার মালাখতকো ভাদিমের কাছে হেরেছে।