মুম্বাইয়ের সহজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭১ রানের লক্ষ্য। কাল আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস রানটা তুলে ফেলেছে সহজেই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ২ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই হারিয়েছে রোহিত শর্মার দল। দলের জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন মুম্বাই অধিনায়ক। ৪৪ বলে ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেছেন রোহিত। ১৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত ছিলেন কাইরন পোলার্ড।
এর আগে ৭ উইকেটে ১৭০ রান করে বেঙ্গালুরু। ২৪ বলে সর্বোচ্চ ৩৭ রান অস্ট্রেলীয় ব্যাটসম্যান ট্রাভিস হেডের। এ ছাড়া ৩০ বলে ৩৩ রান করেছেন বিরাট কোহলি। টানা চার টি-টোয়েন্টিতে ফিফটির পর কালই ‘ব্যর্থ’ ভারতের টেস্ট অধিনায়ক। তথ্যসূত্র: ক্রিকইনফো।