কুলদীপ যাদবকে আউট করতেই কাল এক ঢিলে তিন পাখি হয়ে গেল নাথান লায়নের। ইনিংসে পঞ্চম উইকেট পেলেন, অলআউট হলো ভারত এবং এই উইকেট দিয়েই টপকে গেলেন আরেক অফ স্পিনার ল্যান্স গিবসকে। ভারতের বিপক্ষে ৩০ ইনিংসে বল করে ৬৩ উইকেট পেয়েছিলেন ক্যারিবীয় কিংবদন্তি। ২৬ ইনিংসে বল করেই তাঁকে টপকে গেছেন লায়ন (৬৪ উইকেট)। মুত্তিয়া মুরালিধরনের পর ভারতের বিপক্ষে সফলতম স্পিনার এখন তিনি। অবশ্য ভারতের বিপক্ষে সব সময়ই উজ্জ্বল অস্ট্রেলিয়ান অফ স্পিনার। ৬৭ টেস্টের ক্যারিয়ারে ইনিংসে ৫ উইকেট পেয়েছেন নয়বার, অথচ ভারতের বিপক্ষে ১৪ টেস্টেই পাঁচবার! ভারতের বিপক্ষে সফলতম বোলারদের শীর্ষ পাঁচে ঢুকতে হলে অবশ্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে লায়নকে। শীর্ষে থাকা মুরালিধরনই একমাত্র স্পিনার সেখানে।
ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট
ম্যাচ ইনিংস
১০৫ মুত্তিয়া মুরালিধরন ২২ ৩২
শ্রীলঙ্কা
৯৪ ইমরান খান ২৩ ৩৮
পাকিস্তান
৮৬ জেমস অ্যান্ডারসন ২২ ৪২
ইংল্যান্ড
৭৬ ম্যালকম মার্শাল ১৭ ৩০
ওয়েস্ট ইন্ডিজ
৬৭ অ্যান্ডি রবার্টস ১৪ ২৫
ওয়েস্ট ইন্ডিজ