প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুরালি যুগে টেস্ট অভিষেক। সেটাও শ্রীলঙ্কা দলে। অভিষেকের প্রথম ১১ বছরে তাই দলে আসা-যাওয়া করেই কেটেছে বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের। যেটুকু সুযোগ পেয়েছেন সেটুকুও ঢাকা পড়েছে মুরালি মহিরুহের ছায়ায়। দৃশ্যপট থেকে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারির বিদায়ের পরেই অবশ্য বদলে গেছে চিত্রনাট্য। প্রথম ১১ বছরে ২২ টেস্ট খেলে ৭১ উইকেট পাওয়া সেই হেরাথই কাল পেয়ে গেলেন ২৫০তম উইকেট। ৫৭তম টেস্টেই মাইলফলকটি ছোঁয়া হেরাথের মোট উইকেট গতকাল পর্যন্ত ২৫১টি। মুরালি-উত্তর যুগে ৩৫ টেস্টেই ১৮০ উইকেট। ২০১০ সালে মুরালিধরনের অবসরের পর টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। সবচেয়ে বেশি ২১১ উইকেট জেমস অ্যান্ডারসনের (ওভাল টেস্টের আগে)। ইংলিশ পেসার অবশ্য খেলেছেন ৫০টি টেস্ট।