মুশফিক এখন রানমেশিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজার
মাশরাফি বিন মুর্তজার

সর্বশেষ ১০ ওয়ানডেতে ৫২.৫ গড়ে ৫২৫ রান। পরশুর সেঞ্চুরিটির আগে এই সময়ে ফিফটি চারটি, যার তিনটিই বিশ্বকাপে। মুশফিকুর রহিমের ব্যাটে রানের এই প্রবাহ গত বছর ফেব্রুয়ারিতে হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ থেকেই। ওয়ানডেতে পাওয়া তিন সেঞ্চুরির দুটিই এই সময়ে। মুশফিকের এমন দারুণ ফর্ম দেখে মাশরাফি বিন মুর্তজার মনে হচ্ছে....
সবকিছুর আগে বলব যে মুশফিক এখন বাংলাদেশের রানমেশিনই হয়ে গেছে। গত দুই-তিন বছর ও যেভাবে রান করেছে, অসাধারণ! বিশ্বের সেরা ব্যাটসম্যানরাই এভাবে রান করে। ও সেভাবে আলোচনায় আসছে না। এটা হয়তো ওর জন্য ভালোও। আশা করি, ও দলের জন্য যেভাবে খেলে যাচ্ছে, এভাবেই খেলে যাবে। ও যেভাবে নেটে ব্যাটিং করে, যখন আমাদের অনুশীলন থাকে না, তখনো একা একা নেটে অনুশীলন করে। দশ-বারোজন নেট বোলার এনে ব্যাটিং করে। আসলে ভালো করার তৃষ্ণাটা ওর মধ্যে সব সময়ই ছিল। আমার মনে হয়, সেই তৃষ্ণাই ওকে এখানে নিয়ে এসেছে।
কাল হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে