স্মিথের চোখে এই তিনজন বিপজ্জনক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে নিয়মিত দেখা হয় না অস্ট্রেলিয়ার। দুই দলের পরস্পরের শক্তিমত্তা সম্পর্কে ধারণা তাই কম। যদিও যুগটা আধুনিক প্রযুক্তির। ম্যাচের আগে যথেষ্ট পরিমাণ ভিডিও ফুটেজ দুই দলই ঘাঁটে। আরও কত সফটওয়্যার যোগ হয়েছে।
বাংলাদেশের তিন খেলোয়াড়কে বিশেষ নজরে রাখছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের চ্যালেঞ্জ প্রসঙ্গে বলতে গিয়ে আজ স্টিভ স্টিথ বলেছেন এই তিনজনের কথা, ‘ওদের ভয়ংকর কিছু ব্যাটসম্যান আছে। তামিম ইকবাল দারুণ একটা ইনিংস খেলেছে আগের ম্যাচেই। ওদের আরেকজন, নামটা ঠিকভাবে উচ্চারণ করতে পারছি না, মুশফিক, ওই যে উইকেটরক্ষক, নাকি মুশফিকুর (ওর নামের উচ্চারণ)? সে খুব ভালো, তরুণ খেলোয়াড়। ওদের দলে বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। মোস্তাফিজও খুবই ভালো মানের বোলার।’ সূত্র: আইসিসি।