মুশফিকের অবস্থার উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

এমআরআই করানো হবে আজ। তবে কাল ছুটির দিনেও মুশফিকুর রহিম মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন কাঁধের সর্বশেষ অবস্থা বুঝতে। বাসায় ফিরে গেছেন খুশি মনেই। কারণ, চোট পাওয়ার এক দিনের মধ্যেই তাঁর ডান কাঁধের অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে।
মুশফিকের অবস্থা পর্যবেক্ষণ করে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, ‘আমরা কিছু সাধারণ পরীক্ষা করে দেখেছি। ওর এখন একদমই ব্যথা নেই। এক দিনের মধ্যে অবস্থার অনেক উন্নতি হয়েছে। তার পরও কাল (আজ) আমরা ওর একটা স্ক্যান করাব।’