মুশফিকের ইচ্ছা ভারতে আরেকবার...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকের অবসরের আগে আরও একটি টেস্ট খেলতে চান ভারতের মাটিতে। ছবি: এএফপি
মুশফিকের অবসরের আগে আরও একটি টেস্ট খেলতে চান ভারতের মাটিতে। ছবি: এএফপি

ভারতের মাটিতে প্রথম টেস্ট, তবুও হায়দরাবাদ টেস্টকে ‘ঐতিহাসিক’ বলতে চাননি মুশফিকুর রহিম। ভারতে যাওয়ার আগে তিনি বলেছেন, ‘এটা সাধারণ একটা টেস্ট ম্যাচ। এমন খেলতে চাই, যাতে ভারত আমাদের বারবার আমন্ত্রণ জানায়।’ তা ভারতে আবার আমন্ত্রণ পাওয়ার মতো কি বাংলাদেশ খেলেছে?

প্রথম ইনিংসে ভারতের করা ৬৮৭ রানে পিষ্ট না হয়ে পাঁচ দিন লড়াই করা, মুশফিকের সেঞ্চুরি—বাংলাদেশ একেবারে শূন্য হাতে ফিরছে না। কিন্তু ‘আরও ভালো হতে পারত’—পুরোনো সেই আক্ষেপটা থেকেই যাচ্ছে। এই পারফরম্যান্সে ভারত বাংলাদেশকে আবার টেস্ট খেলতে ‘আমন্ত্রণ’ জানাবে কি না সেটি পরের কথা। তবে মুশফিকের ইচ্ছে, অবসরের আগে আরও একটা টেস্ট তিনি খেলতে চান ভারতের মাটিতে, ‘আমার ইচ্ছা অবসরের আগে যেন অন্তত আরও একটা টেস্ট ভারতের মাটিতে খেলতে পারি। নাম্বার ওয়ান (র‍্যাঙ্কিংয়ে) দলের সঙ্গে খেলে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের জন্য অনেক বড় শেখার জায়গা ছিল এটা। আমরা খুব বেশি খারাপও খেলিনি। তারা যদি আমন্ত্রণ জানায় আরও ভালো খেলার চেষ্টা করব।’
হায়দরাবাদ টেস্টে জয় সমতুল্য ড্র করা বাংলাদেশের জন্য অসম্ভব কিন্তু ছিল না। প্রথম ইনিংসে মুশফিকে সওয়ার করেই এই স্বপ্নটা দেখেছিল বাংলাদেশ। সেই মুশফিকের ভুলেই পথ হারিয়েছে বাংলাদেশ। থিতু হয়েও রবিচন্দ্রন অশ্বিনকে কেন ওভাবে অহেতুক মারতে গেলেন? মুশফিকের যুক্তি, ‘পরিকল্পনাটা ছিল আসলে ইতিবাচক থাকা। পঞ্চম দিনের উইকেট, যদিও আর দশটা পঞ্চম দিনের ভারতীয় উইকেট নয়। কিন্তু তার পরও উইকেটে ক্ষত ছিল। সেটাও কঠিন। তখন অনেক ফিল্ডার ঘিরে ছিল, অশ্বিন যদি একই লাইনে বোলিং করে যেতে থাকে, সে ভয়ংকর হয়ে উঠতে পারে। আমি চেয়েছি পায়ের ব্যবহার করতে। অশ্বিনের লাইন-লেংথ একটু এলোমেলো করে দিতে। শটটা খারাপ ছিল না। ঠিকভাবে কাজে লাগাতে পারিনি। কয়েক ওভার আগে জাদেজার অফ স্টাম্পের বাইরে বল রিভার্স সুইপ খেলেছি। ভালোভাবেই লেগেছিল ওটা। অশ্বিনেরটা ঠিকভাবে খেলতে পারিনি। বাউন্ডারি মারতে পারলে ফিল্ডার পিছিয়ে নিত ওরা। তখন সিঙ্গেল নেওয়া সহজ হতো। এটিই ছিল ভাবনা।’

আরও পড়ুন: