মুশফিকের মতো 'দুঃখ' নিয়ে মাঠ ছেড়েছেন যাঁরা

>এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে আজ ৯৯ রানে আউট হয়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডেতে ৯৯ রানে আউট হয়েছেন মোট ৩০ ব্যাটসম্যান।
দুঃখটা তাঁর ক্যারিয়ারে এই প্রথম। ৯৯ রানে আউট! বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যেও প্রথম। আন্তর্জাতিক ক্রিকেটে ৯৯ রানে আউট হওয়া প্রথম বাংলাদেশি এখন মুশফিকুর রহিম। ওয়ানডেতে সব মিলিয়ে ৯৯ রানে আউট হওয়া ৩০তম ব্যাটসম্যান মুশফিক। আর ওয়ানডেতে ৯৯ রানে আউট হওয়ার ৩৩তম ঘটনা এটি। অর্থাৎ, একজন ব্যাটসম্যান একাধিকবার ৯৯ রানে আউট হয়েছে। কার এমন পোড়া কপাল?
শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা কিংবদন্তির এমন পোড়া কপাল। ৯৯ রানে থাকতে তাঁর কপাল পুড়েছে তিন-তিনবার! সেটিও এক বছরে। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ৯৯ রানে আউট হয়েছেন ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যান। টেন্ডুলকারের মতো একই ভাগ্য দুবার বরণ করে নিতে হয়েছে সনাথ জয়াসুরিয়াকে।
পাকিস্তান এ নিয়ে পঞ্চমবারের মতো কোনো ব্যাটসম্যানকে ৯৯ রানে আউট করল। সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে সবচেয়ে বেশি সংখ্যকবার ব্যাটসম্যানকে আউট করার রেকর্ডটি যুগ্মভাবে পাকিস্তান ও ইংল্যান্ডের (৫বার)। মুশফিককে আউট করে ইংল্যান্ডের রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান। এশিয়া কাপে ৯৯ রানে আউট হওয়া প্রথম ব্যাটসম্যানও মুশফিক। আরব-আমিরাতের মাটিতেও প্রথম ব্যাটসম্যান হিসেবে ৯৯ রানে আউট হলেন তিনি। উইকেটরক্ষকদের মধ্যে সপ্তম ব্যাটসম্যান হিসেবে এই পোড়া কপাল মেনে নিতে হলো তাঁকে। ওয়ানডেতে ৯৯ রানে আউট হওয়া প্রথম ব্যাটসম্যান ইংল্যান্ডের সাবেক ওপেনার জিওফ্রে বয়কট।
ওয়ানডেতে ৯৯ রানে আউট হয়েছেন যেসব ব্যাটসম্যান:
ব্যাটসম্যান | কতবার |
শচীন টেন্ডুলকার (ভারত) | ৩ |
সনাথ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা) | ২ |
জিওফ্রে বয়কট (ইংল্যান্ড) | ১ |
ক্রিস ব্রড (ইংল্যান্ড) | ১ |
জস বাটলার (ইংল্যান্ড) | ১ |
চামু চিবাবা (জিম্বাবুয়ে) | ১ |
এবি ডি ভিলিয়ার্স (দ.আফ্রিকা) | ১ |
তিলকারত্মে দিলশান (শ্রীলঙ্কা) | ১ |
রাহুল দ্রাবিড় (ভারত) | ১ |
জেপি ডুমিনি (দ.আফ্রিকা) | ১ |
স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড) | ১ |
অ্যান্ড্রু ফ্লিনটফ (ইংল্যান্ড) | ১ |
ক্রিস গেইল (ও.ইন্ডিজ) | ১ |
অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া) | ১ |
অ্যালেক্স হেলস (ইংল্যান্ড) | ১ |
ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া) | ১ |
রমেশ কালুভিতারানা (শ্রীলঙ্কা) | ১ |
ল্যান্স ক্লুজনার (দ.আফ্রিকা) | ১ |
বিরাট কোহলি (ভারত) | ১ |
অ্যালান ল্যাম্ব (ইংল্যান্ড) | ১ |
ভিভিএস লক্ষ্মণ (ভারত) | ১ |
এয়ুইন মরগান (আয়ারল্যান্ড) | ১ |
মুশফিকুর রহিম (বাংলাদেশ) | ১ |
কুশল পেরেরা (শ্রীলঙ্কা) | ১ |
রমিজ রাজা (পাকিস্তান) | ১ |
লুক রনকি (নিউজিল্যান্ড) | ১ |
রোহিত শর্মা (ভারত) | ১ |
গ্রায়েম স্মিথ (দ.আফ্রিকা) | ১ |
শ্রীকান্ত (ভারত) | ১ |
পল স্টার্লিং (আয়ারল্যান্ড) | ১ |