প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সেঞ্চুরি’ করা হলো না মুশফিকুর রহিমের। হ্যামস্ট্রিংয়ের চোটেই ‘নড়বড়ে নব্বইয়ে’ কাটা পড়লেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এই ‘সেঞ্চুরি’ টানা ওয়ানডে খেলার। সেই ২০১০ সালের ইংল্যান্ড সফরের পর পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই মুশফিককে ছাড়া খেলল বাংলাদেশ। মাঝের সময়টায় ৯২টি ওয়ানডে খেলেছেন মুশফিক, টানা ওয়ানডে খেলায় বাংলাদেশের রেকর্ড। ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে টানা ৮৫ ওয়ানডে খেলে দুইয়ে তামিম ইকবাল। গত সেপ্টেম্বরে আফগানিস্তান সিরিজে তামিমকে পেছনে ফেলেন মুশফিক। সব দেশ মিলিয়ে টানা ওয়ানডে খেলায় মুশফিকের অবস্থান ২০তম। টানা ১৮৫ ম্যাচ খেলে যেখানে সবার ওপরে শচীন টেন্ডুলকার। ১৯৯০ সালের ২৫ এপ্রিল থেকে ১৯৯৮ সালের ২৭ এপ্রিল পর্যন্ত টেন্ডুলকারকে ছাড়া কোনো ওয়ানডে খেলেনি ভারত। টানা ১৭২ ম্যাচ খেলে দুইয়ে জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার