প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেকেই ৫ উইকেট, দ্বিতীয় ম্যাচে ৬। ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে ১১ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ডই গড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের ব্রায়ান ভিটরিকে। দুই ম্যাচে ১১ উইকেট, শেষ ওয়ানডেতে ১টি উইকেট পেলেই ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডও নিজের করে নেবেন মুস্তাফিজ। ১১ উইকেট নিয়ে যেটি এখন ভিটরির দখলে। ক্যারিয়ারের প্রথম চার ম্যাচে সবচেয়ে বেশি উইকেট অস্ট্রেলিয়ার গ্যারি গিলমোরের (১৪টি)। প্রথম পাঁচ ম্যাচে সবচেয়ে বেশি উইকেট অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিসের (১৭)। ১৯ ও ২১ উইকেট নিয়ে ছয় ও সাত ম্যাচের রেকর্ডটা নিউজিল্যান্ডের ম্যাট হেনরির।