মৃত্যুর মিছিলে জন্মদিন পালন করবেন না টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার। ছবি: টুইটার
শচীন টেন্ডুলকার। ছবি: টুইটার

কাল ৪৭ বছরে পা দিতে যাচ্ছেন শচীন টেন্ডুলকার। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যক্তিত্ব টেন্ডুলকারের জন্মদিন মানেই জাঁকালো আয়োজন। কিন্তু এবার নিজের জন্মদিন উপলক্ষে কোনো আয়োজন করবেন না 'লিটল মাস্টার'।

করোনাভাইরাসের কারণে বিশ্ব এখন কঠিন সময় পার করছে। এ জন্যই জন্মদিন উদযাপন না করার সিদ্ধান্ত। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিষয়টি নিশ্চিত করেছেন টেন্ডুলকারের ঘনিষ্ঠ এক ব্যক্তি।

পিটিআইকে টেন্ডুলকারের ঘনিষ্ঠ একজন বলেছেন , 'শচীন সিদ্ধান্ত নিয়েছেন এবার জন্মদিন পালন করবেন না। সে মনে করে এখন ডাক্তার, নার্স, পুলিশকর্মী ও সেনাকর্মীদের শ্রদ্ধা নিবেদন করার সময় । তারা সামনে থেকে সমস্যা মোকাবেলা করছেন।'

এখন পর্যন্ত ভারতে প্রায় ২২ হাজার করোনা রোগী সনাক্ত হয়েছেন। মারা গিয়েছে ৬৮১। করোনা মোকাবেলায় এরই মধ্যে ৫০ লাখ রুপি সাহায্য করেছেন টেন্ডুলকার। এ ছাড়া পাঁচ হাজার দরিদ্র মানুষের এক মাসের খাবারের দায়িত্ব নিয়েছেন। তিনি এ সহযোগিতা করছেন ভারতের এক স্বেচ্ছাসেবী সংগঠন 'আপনালয়'- এর মাধ্যমে।