প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪৩.১ ওভারে ১৪৩ রান। দিল্লি টেস্টের চতুর্থ ইনিংসটাকে অন্যভাবেই স্মরণীয় করে রাখলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। এই ইনিংসে ৮৯টি মেডেন পেয়েছেন ভারতের বোলাররা। ৫০ বছর পর এক ইনিংসে ভারতীয় বোলাররা ৮৫টির বেশি মেডেন পেলেন। এক ইনিংসে সবচেয়ে বেশি মেডেন পাওয়ার ভারতীয় রেকর্ড ভাঙতে দরকার ছিল আরও ৮টি মেডেন ওভার। ১৯৫১ সালে দিল্লিতেই ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৯৬ ওভারে কোনো রান দেননি ভারতীয় বোলাররা। ইংল্যান্ড অবশ্য ব্যাট করেছিল ২২১ ওভার। ছয় বলের ওভারে এক ইনিংসে সবচেয়ে বেশি মেডেন নেওয়ার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের বোলারদের। ১৯৫৮ সালে ব্রিজটাউনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩১৯ ওভারের ১১৩টিতে কোনো রান আসেনি। পাকিস্তানের হানিফ মোহাম্মদ ৩৩৭ রানের বিখ্যাত ইনিংসটি খেলেছিলেন এখানেই।