৪২ ওভারে ১৬৫ রান দিয়ে ২ উইকেট, কোনো মেডেন নেই। হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসও রেকর্ড উপহার দিল মেহেদী হাসান মিরাজকে। রেকর্ডটা টেস্ট ইতিহাসে ইনিংসে সবচেয়ে বেশি ওভার বোলিং করে একটিও মেডেন নিতে না পারার। এর আগে সবচেয়ে বেশি ছয় বলের ওভার করে মেডেনশূন্য ছিলেন মাখায়া এনটিনি। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ২০০৪ সালে কানপুর টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৩৯ ওভার বোলিং করে ১৩৫ রান দিয়ে ৩ উইকেট নিলেও মেডেন পাননি একটিও। ছয় বলের ওভারে রেকর্ড ভেঙেছে, তবে ইনিংসে সবচেয়ে বেশি বল করে একটিও মেডেন নিতে না পারার কীর্তিটা (!) অল্পের জন্যই হাতছাড়া হয়েছে মিরাজের। বাংলাদেশের অফ স্পিনার ইনিংসে বল করেছেন ২৫২টি। ৩২টি ৮ বলের ওভার বা ২৫৬ বল করে মেডেনশূন্য ছিলেন দুজন—অস্ট্রেলিয়ার আর্থার মেইলি ও ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স।
ইনিংসে সবচেয়ে বেশি বল করে মেডেন শূন্য
বল বোলার বিশ্লেষণ ম্যাচ ভেন্যু সাল
২৫৬ আর্থার মেইলি ৩২ (৮)-০-১৭৯-৩ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিডনি ১৯২৪
২৫৬ গ্যারি সোবার্স ৩২ (৮)-০-১১৫-২ ও. ইন্ডিজ-অস্ট্রেলিয়া ব্রিসবেন ১৯৬০
২৫২ মেহেদী হাসান মিরাজ ৪২ (৬)-০-১৬৫-২ বাংলাদেশ-ভারত হায়দরাবাদ ২০১৭
২৪০ ফ্র্যাঙ্ক ওরেল ৩০ (৮)-০-৯৩-০ ও. ইন্ডিজ-অস্ট্রেলিয়া ব্রিসবেন ১৯৬০
২৩৮ ভগবত চন্দ্রশেখর ২৯.৪ (৮)-০-১৩৬-৫ ভারত-অস্ট্রেলিয়া অ্যাডিলেড ১৯৭৮
* বন্ধনীতে ওভারে বলের সংখ্যা