মেলবোর্নে নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দিনে মেলবোর্নে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিল সন্ত্রাসীরা। গতকাল যৌথ অভিযানে সাতজনকে আটক করেছে পুলিশ। তবু অস্ট্রেলিয়ার মানুষের মনে জেঁকে বসেছে অজানা আতঙ্ক। যার রেশ আছে ক্রিকেটেও। বড়দিনের পরের দিন অর্থাৎ বক্সিং ডেতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। চলছে বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগও। তবে দর্শক–নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড, ‘আমাদের নিরাপত্তা দল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে, যাতে বক্সিং ডে টেস্ট ও দেশের অন্য যেসব জায়গায় ম্যাচ হচ্ছে, সেখানে যথাযথ নিরাপত্তা দেওয়া যায়।’ রয়টার্স।