মেসি-রোনালদোদের উপভোগ করতে মাশরাফির পরামর্শ মানুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের এ প্রকোপে সবাইকে নিরাপদ থাকতে বললেন মাশরাফি। প্রথম আলো ফাইল ছবি
করোনাভাইরাসের এ প্রকোপে সবাইকে নিরাপদ থাকতে বললেন মাশরাফি। প্রথম আলো ফাইল ছবি
>করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচার একমাত্র উপায় সবাইকে আরও একবার মনে করিয়ে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

করোনাভাইরাসের এখনো কোনো সুনির্দিষ্ট ওষুধ আবিস্কার হয়নি। টিকা আবিষ্কারের পথ তো আরও দীর্ঘ। নিজেকে সুরক্ষিত রাখতে চাইলে এখন একটাই পথ, দূরে থাকা।

শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলার সবচেয়ে সহজ উপায়, ঘরে থাকা। করোনার প্রকোপ থেকে বাঁচার একমাত্র উপায়টি সবাইকে আরও একবার মনে করিয়ে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।


বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি গতকাল কোভিড-১৯ থেকে বাঁচার উপায়ের ওপর গুরুত্ব দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে। স্ট্যাটাসটি দেওয়া হয়েছে কিছুটা ছন্দ মিলিয়ে, উত্তরাধুনিক কবিতা ধাঁচে। সে স্ট্যাটাসে ক্রীড়ামোদীদের প্রিয় তারকাদের কথা স্মরণ করিয়ে দিয়েছেন মাশরাফি । এই তারকাদের আবারও তাঁদের নিজ নিজ খেলায় ফিরতে দেখার জন্য সবাই যে উন্মুখ হয়ে আছে, সেটা মাশরাফিও জানেন। বাংলাদেশের সফলতম পেসার যে তাঁদেরই একজন।


কিন্তু সবকিছু স্বাভাবিক না হলে খেলা মাঠে গড়াবে না অদূর ভবিষ্যতে। তাই মাশরাফি সবাইকে বলেছেন, ঘরে থাকুন নিরাপদে থাকুন। কারণ, এমন মহামারির সময়ে খেলার চেয়েও গুরুত্বপূর্ন কাজ আছে। সেটা হলো, নিজে নিরাপদ থাকা, অন্যকে নিরাপদ রাখা। ঘরে থেকেই কাজটা সম্ভব। তাহলেই আবারও মেসি, রোনালদো, কোহলি, ফেদেরারদের খেলা দেখার সৌভাগ্য হবে সবার। সে জন্য ছোট্ট কাজটি করতে হবে সবার আগে, ঘরে থাকুন।


গতকাল রাতে মাশরাফি কী বলেছেন একটু দেখে নেওয়া যাক,

'মেসি, রোনালদো, বেল
বিরাট, রুট, উইলিয়ামসন
ফেদেরার, নাদাল, জোকোভিচ
ভাই, এটা শুধুই একটা খেলা
কোভিড-১৯
জীবনের আসল খেলা এখন
সৃষ্টিকর্তা দয়া করে আমাদের বাঁচান
আশা করি সব তারকারা আবার সবাই নতুন উদ্যমে ফিরবেন
আর সবাই তাদের খেলা উপভোগ করবেন
সে সঙ্গে বুঝবেন, খেলার চেয়েও বড় কিছু এটা
ঘরে থাকুন
নিরাপদ থাকুন।'