প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলোয়াড়েরা তো জনহিতকর কত কাজই করেন। আজহার মেহমুদ এবার একটু অন্য পথে হাঁটলেন। দক্ষিণ এশিয়ার মানসিক রোগীদের পাশে এসে দাঁড়ালেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার। নিজ দেশ পাকিস্তানে তো বটেই, মেহমুদ সাহায্য করবেন ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মানসিক রোগগ্রস্ত মানুষদেরও। ১৯ আগস্ট একটা দাতব্য নিলাম আয়োজনেরও প্রস্তুতি নিয়ে ফেলেছেন। সেখানে ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকারদের মতো সাবেক ক্রিকেটারদের অটোগ্রাফসংবলিত ব্যাট নিলামে তোলা হবে। যে অর্থ পাওয়া যাবে, তার পুরোটাই দেওয়া হবে ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে। মেহমুদ অবশ্য আগে থেকেই দাতব্যকাজে যুক্ত। প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের শুভেচ্ছাদূতও হয়েছিলেন আগে। ক্রিকেটকান্ট্রি।