মোদী যদি 'হ্যাঁ' বলেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও ধোঁয়াশার মধ্যে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। ছবি: এএফপি।
আবারও ধোঁয়াশার মধ্যে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। ছবি: এএফপি।

ডিসেম্বরে শ্রীলঙ্কার মাটিতে প্রস্তাবিত ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে পাকিস্তান সরকারের কোনো সমস্যা নেই। এই সিরিজের ব্যাপারে প্রয়োজনীয় অনুমোদন তারা দিয়ে দিয়েছে নিজেদের ক্রিকেট বোর্ডকে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এখনো পর্যন্ত এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের অনুমতি জোগাড় করতে পারেনি।
খবরে প্রকাশ, পাকিস্তানের বিপক্ষে ‘নিরপেক্ষ ভেন্যু’ শ্রীলঙ্কায় এই সিরিজের ব্যাপারে নাকি সম্মতি নেই ভারত সরকারের উচ্চমহলের।
ভারত সরকার মনে করে, এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি কোনোটাই সিরিজ আয়োজনের উপযোগী নয়। তাই এই সিরিজের ব্যাপারে তাদের অনুমতি পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণই বলা যায়।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তাও ব্যাপারটি স্বীকার করেছেন। তিনি বলেছেন, এখনো পর্যন্ত যা খবর তাতে এই সিরিজের ব্যাপারে সরকারের অনুমতি পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণই।
এদিকে,ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী পাকিস্তানের বিপক্ষে এই দ্বিপাক্ষিক সিরিজে ভারতের অংশ নেওয়ার বিষয়টি নাকি এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মর্জির ওপরই নির্ভর করছে। তিনি অনুমোদন দিলেই ডিসেম্বরে শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে কোনো সমস্যা হবে না ভারতের। প্রশ্ন হচ্ছে, মোদী কী এই অনুমোদন আদৌ দেবেন? সূত্র: এনডিটিভি, আইএএনএস।