মোশাররফ বাদ ফিরলেন তাইজুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাদ পড়েন তাইজুল ইসলাম। এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে স্কোয়াডে আবার ফিরিয়ে আনা হলো বাঁহাতি এই স্পিনারকে। তাঁর দলভুক্তিতে বাদ পড়েছেন মোশাররফ হোসেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল হবে ইংল্যান্ড সিরিজের শেষ ওয়ানডে।

একাদশে না থাকলেও প্রথম দুই ম্যাচে দলের সঙ্গে ছিলেন সৌম্য সরকার। শেষ ওয়ানডের ১৪ জনের দলেও আছেন রানের জন্য লড়তে থাকা এই ওপেনার। জায়গা ধরে রেখেছেন প্রথম দুই ম্যাচে মাঠে নামার সুযোগ না পাওয়া আল আমিন হোসেনও।

শেষ ওয়ানডের বাংলাদেশ: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস,  সৌম্য সরকার, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, নাসির হোসেন, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন।