মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্য
ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে কাল গ্রুপ ‘বি’তে মিরপুরে মোসাদ্দেক ইফতেখারের অলরাউন্ড পারফরম্যান্সে র্যাপিড ফাউন্ডেশন (৩০৭/৬) ৫৭ রানে হারিয়েছে ওরিয়েন্ট স্পোর্টিংকে (২৫০/৭)। ব্যাটিংয়ে ৮৫ রান করার পর অফ স্পিনে ৪ উইকেট নিয়েছেন খুলনার হয়ে জাতীয় লিগ খেলা মোসাদ্দেক।
ফতুল্লায় শাইনপুকুর (১৯২/৭) ৩ উইকেটে হারিয়েছে কালিন্দী ক্রীড়াচক্রকে (১৮৯/৮)। শাইনপুকুরের ওপেনার সজীব হোসেন করেছেন ৯৩ রান। এর আগে দলটির অধিনায়ক জাহাঙ্গীর আলম ৩৩ রানে নেন ৫ উইকেট। ফতুল্লার আউটার স্টেডিয়ামে উত্তরা স্পোর্টিংয়ের কাছে (২১৩/৯) ৬৫ রানে হেরেছে ধানমন্ডি প্রগতি সংঘ (১৪৮)। প্রগতির আতিকুর পেয়েছেন ৫ উইকেট।
বিকেএসপিতে আজাদ স্পোর্টিং (২০৭) ২৫ রানে সূর্যতরুণকে (১৮২) ও ইয়াং পেগাসাস (২৩৪/৬) ৩০ রানে হারিয়েছে সিটি ক্লাবকে (২০৪)। সূর্যতরুণের তৌহিদ তারিক ও ইয়াং পেগাসাসের ফিরোজ হোসেন পেয়েছেন ৫ উইকেট।