মোহামেডান-রূপগঞ্জ ম্যাচ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেজা উইকেট, খেলা তাই হলো না। ছবি: মোহাম্মদ সোলায়মান
ভেজা উইকেট, খেলা তাই হলো না। ছবি: মোহাম্মদ সোলায়মান

বহুল আকাঙ্ক্ষিত বৃষ্টির অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ প্রিমিয়ার লিগ ক্রিকেটে। ফতুল্লায় এক বলও গড়াতে পারল না মোহামেডান-রূপগঞ্জ ম্যাচটি। কালকের রাতের ঝোড়ো বাতাসে উইকেটের কাভার সরে গিয়েছিল। উইকেটের একটি অংশ ভেজা থাকায় আজ তাই খেলা স্থগিত করা হয়েছে। আগামীকাল রিজার্ভ ডেতে একই মাঠে হবে খেলাটি।

দিনের অন্য দুটি ম্যাচ অবশ্য ভালোভাবেই এগোচ্ছে। সাভারের বিকেএসপিতে ভিক্টোরিয়ার বিপক্ষে ব্যাট করছে কলাবাগান ক্রিকেট একাডেমি। ৩৭ ওভারে তুলেছে ৩ উইকেটে ১৫৭ রান। মিরপুরে গাজী গ্রুপের বিপক্ষে ৩৫.৩ ওভারে ৭ উইকেটে ১৩৮ তুলেছে ক্রিকেট কোচিং স্কুল।