মোহামেডান-রূপগঞ্জ ম্যাচ হবে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু সন্ধ্যার প্রবল ঝড়ে উড়ে গিয়েছিল পিচ কাভার। বৃষ্টিতে ভিজে গেছে অর্ধেকের মতো পিচ। পরিণতি, ফতুল্লা স্টেডিয়ামে কাল হতেই পারল না মোহামেডান-লিজেন্ডস অব রূপগঞ্জের ম্যাচটি। সকাল সোয়া ১১টার দিকে উইকেট দেখে দিনের খেলা বাতিল করে দেন আম্পয়াররা। আজ রিজার্ভ ডেতে হওয়ার কথা এই ম্যাচ।