মোহামেডানের ক্রিকেট কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব আনামকে চেয়ারম্যান ও মাসুদুজ্জামানকে সম্পাদক করে ১৬ সদস্যের আগামী মৌসুমের ক্রিকেট কমিটি গঠন করেছে মোহামেডান। এ ছাড়া ছয় সদস্যের উপদেষ্টা কমিটিতে আছেন এনায়েত হোসেন সিরাজ, খন্দকার জামিল উদ্দিন, গোলাম মোহাম্মদ আলমগীর, সালমান ওবায়দুল করিম, হাবিব উল্লাহ ডন, গোলাম মাওলা। টেকনিক্যাল কমিটির আহ্বায়ক করা হয়েছে এ এস এম ফারুককে। ম্যানেজার ওয়াসিম খান। আগামী মৌসুমের ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। —ক্রীড়া প্রতিবেদক