মোহিতের জায়গায় ইশান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ওয়ানডে দলের দরজা খুলে গেল ইশান্ত শর্মার। পায়ের চোটে মোহিত শর্মা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়ায় ডাক পেয়েছেন ইশান্ত। ভারতের হয়ে ইশান্ত সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচ হেরে ৫ ওয়ানডের সিরিজে পিছিয়ে পড়া ভারত আজ দ্বিতীয় ম্যাচ খেলবে ফিরোজ শাহ কোটলায়। ক্রিকইনফো।