মৌমাছির পর প্রোটিয়া বোলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘চান্ডিমালের চেয়ে মৌমাছিগুলোই উইকেটে বেশি সময় কাটিয়ে গেল।’
এক পাঠকের কথাটি কড়া মনে হলেও ভুল নয়। কাল জোহানেসবার্গে মৌমাছি হামলা চালিয়েছে তিনবার। ২৫ ও ২৬তম ওভারে হামলা চালানোর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হলেও ২৭তম ওভারে সেই যে খেলা থামল, মৌচাষি এনে মৌমাছি তাড়িয়ে ম্যাচ শুরু করতে আরও এক ঘণ্টা। দিনেশ চান্ডিমাল তো থাকতে পারেননি এর অর্ধেকটাও। সফরে ১২টি ইনিংস খেলে চান্ডিমাল এখনো ফিফটি ছুঁতে পারেননি। দক্ষিণ আফ্রিকান বোলাররাও এরপর হুল ফুটিয়ে শ্রীলঙ্কাকে অলআউট করে দিলেন ১৬৩ রানে। ৭ উইকেটের জয়ে দুই ম্যাচ বাকি রেখে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সূত্র: টেন ৩