মেয়াদ বাড়ল লেম্যানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়াকে আরেকটি বিশ্বকাপ জেতানোর সুযোগ পেয়ে গেলেন ড্যারেন লেম্যান। খেলোয়াড় ও কোচ হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা লেম্যানের সঙ্গে চুক্তিটা ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। লেম্যানের সঙ্গে আগামী বছরের জুন পর্যন্ত প্রাথমিক চুক্তি ছিল সিএর। ২০১৩ সালের অ্যাশেজের আগে দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপ ছাড়াও ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতিয়েছেন লেম্যান। এএফপি, ক্রিকইনফো।