মেয়েদের প্রথম বিভাগ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল ঢাকায় শুরু হয়েছে মেয়েদের প্রথম বিভাগ ক্রিকেট। উদ্বোধনী ম্যাচে গুলশান ইয়ুথ ক্লাব গ্রাউন্ডে বড় জয় পেয়েছে দিপালী যুব সংঘ। নির্ধারিত ৪০ ওভারে ৩ উইকেটে ২৫৯ রান তোলার পর শাইনিং স্পোর্টস একাডেমিকে মাত্র ৬৪ রানে গুঁড়িয়ে দিয়ে ১৯৫ রানে জিতেছে দিপালী। ৭ ওভারে ১৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন দলটির কুলসুমা আক্তার। সিটি ক্লাব গ্রাউন্ডে দিনের অন্য ম্যাচে ইস্ট অ্যান্ড ক্রিকেট একাডেমি (২১০/৯) ১১৯ রানে জিতেছে সরকারি শিশু পরিবারের (৯১) বিপক্ষে।