মেয়েদের প্রিমিয়ার ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহামেডান ১০৭ রানে আনসার ও ভিডিপিকে এবং ইন্দিরা রোড ৮৯ রানে ওরিয়েন্ট স্পোর্টিংকে হারিয়েছে।
বিকেএসপিতে নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান করে মোহামেডান। ৬২ বলে সর্বোচ্চ ৬২ রান রুমানার। পরে ৭ ওভারে ১২ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরাও এই অলরাউন্ডার। ৩৭.৫ ওভারে ৭১ রানে অলআউট আনসার। মোহামেডানের তাহিন তাহেরা ও ইতি মণ্ডল ৩ উইকেট করে নিয়েছেন।
সিটি ক্লাব মাঠে ৪০ ওভারে ৩ উইকেটে ২০১ রান করে ইন্দিরা রোড। সর্বোচ্চ ৫৯ রান ওপেনার মুর্শিদা নাজনীনের। ম্যাচসেরা মুর্শিদা উইকেটও নিয়েছেন ১টি। জবাবে ওরিয়েন্ট অলআউট ১১২ রানে।