মেয়েদের প্রিমিয়ার ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে কাল বিকেএসপিকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২৫ রানে হারিয়েছে আবাহনী। বিকেএসপির ৪ নম্বর মাঠে ৪০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান তুলেছিল আবাহনী। এরপর বৃষ্টির কারণে ২৮ ওভারে ১৪২ রানের লক্ষ্য পায় বিকেএসপি। দলটি ৩ উইকেটে হারিয়ে করতে পারে ১১৬। ৫৪ রানে অপরাজিত ছিলেন বিকেএসপির ওপেনার ফারজানা আক্তার।