মেয়েদের প্রিমিয়ার ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকেএসপিতে কাল মেয়েদের প্রিমিয়ার ক্রিকেটে আবাহনীকে ৩ উইকেটে হারিয়েছে খেলাঘর। প্রথমে ব্যাটিং করে ৩৯.৫ ওভারে ১১৫ রানে অলআউট হয় আবাহনী। শেষদিকে চারটি রানআউটের বড় মূল্য দিতে হয়েছে তাদের। সর্বোচ্চ ৪১ রান করেছেন অধিনায়ক জাহানারা আলম। ১১৬ রান তাড়া করতে নামা ৩২.২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের দেখা পেয়ে যায় খেলাঘর। সর্বোচ্চ ৩৬ রান অধিনায়ক রিতু মনির।