মেয়েদের প্রিমিয়ার ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে কাল ইন্দিরা রোড ক্রিকেট একাডেমিকে ১০৬ রানে হারিয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। বিকেএসপিতে প্রথমে ব্যাট করে ৪০ ওভারে ৭ উইকেটে ২০৮ রান করে রূপালী ব্যাংক। ফিফটি পেয়েছেন ব্যাটার শায়লা শারমিন (৭০) ও রুমানা আহমেদ (৫১)। জবাবে ইন্দিরা রোড ৬ উইকেটে তুলতে পারে ১০২ রান।