মোস্তাফিজ আজও নেই একাদশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তাফিজকে আজ থাকতে হচ্ছে একাদশের বাইরে। ফাইল ছবি
মোস্তাফিজকে আজ থাকতে হচ্ছে একাদশের বাইরে। ফাইল ছবি

প্রথম টানা ৬ ম্যাচ খেলে গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বাদ পড়া মোস্তাফিজুর রহমান আজও জায়গা পাননি একাদশে। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মুম্বাই একটি পরিবর্তন এনেছে। তবে চোটে পড়া লুইসের জায়গায় দলে এসেছেন কাইরন পোলার্ড। মুম্বাই আগের ম্যাচের জয়ী একাদশ ভাঙলেও মোস্তাফিজের জন্য জায়গা হলো না।

মুম্বাই ও বেঙ্গালুরুর বাঁচা-মরার ম্যাচটি হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। টসে জিতে বোলিং নিয়েছে মুম্বাই। দুই দলকেই টুর্নামেন্টে টিকে থাকলে হলে বাকি ৭ ম্যাচের কমপক্ষে ৬টি জিততেই হবে।