মোস্তাফিজের ইয়র্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুব যে জ্বলে উঠেছেন, এমন নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ের ম্যাচে ৯ ওভার বল করে ৫২ রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান, উইকেট মাত্র একটি। কিন্তু অ্যাডাম মিলনের সেই উইকেটটি মোস্তাফিজ নিয়েছেন অসাধারণ এক বলে। একে তো একেবারে মাঝ স্টাম্প বরাবর ইয়র্কার, তার ওপর স্লোয়ার। মিলনে গতি আর লাইন দুটির কোনোটাই বুঝতে পারেননি। বল তাঁর দুই পায়ের মাঝ দিয়ে গিয়ে লাগে মিডল স্টাম্পে। ছড়ানো স্টাম্পের দিকে হাঁ করে তাকিয়ে ছিলেন মিলনে। বাংলাদেশি পেসারের এই বলটাকে এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা বলও বলছেন অনেকে। আইসিসি ক্রিকেট।