মোস্তাফিজের বাজে শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত আইপিএলটা যেখানে শেষ করেছিলেন, এবার যেন সেখান থেকেই শুরু করলেন মোস্তাফিজুর রহমান। ২০১৬ আইপিএলের ফাইনালে নিজের শেষ বলে ছক্কা খেয়েছিলেন, এবার প্রথম বলে ছক্কা খেয়েই শুরু করলেন কাটার মাস্টার। মুম্বাইয়ের কাল ২.৪ ওভার বোলিং করে ৩৪ রান দিয়েছেন মোস্তাফিজ, উইকেট পাননি একটিও। হেরেছে তাঁর দল হায়দরাবাদও। ১৫৯ রানের লক্ষ্য ৮ বল ও ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে মুম্বাই।
মোস্তাফিজ আক্রমণে আসেন মুম্বাইয়ের ইনিংসের ষষ্ঠ ওভারে। প্রথম ওভারে দিলেন ১৯ রান। মোস্তাফিজ এরপর আবার আক্রমণে এলেন ১৩তম ওভারে, এবার দিলেন ১১ রান। ১৯তম ওভারে নিজের তৃতীয় ওভারটা যখন করতে এলেন, ১২ বলে ৪ রানের সমীকরণ মুম্বাইয়ের। সনি সিক্স।