মোস্তাফিজের 'ইচ্ছাপূরণ' তাহলে ফাইনালে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

* শ্রীলঙ্কাকে ৮৩ রানের লক্ষ্য দেওয়া বাংলাদেশ তাদের নিয়মিত বোলারদের ব্যবহার করেনি আজ।
* রুবেল হোসেন বোলিংই করেননি। সাকিব আল হাসান করেছেন ১ ওভার। মোস্তাফিজুর রহমান সেখানে ১.৫ ওভার।

নেটের এই জালের মতো আজ ম্যাচেও দলের স্বল্প রানের জালে আটকে কিছু করতে পারেননি মোস্তাফিজ। এখন ফাইনালের অপেক্ষা। ছবি: প্রথম আলো
নেটের এই জালের মতো আজ ম্যাচেও দলের স্বল্প রানের জালে আটকে কিছু করতে পারেননি মোস্তাফিজ। এখন ফাইনালের অপেক্ষা। ছবি: প্রথম আলো

মাত্র ৮৩ রানের লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশ। এই স্কোর নিয়ে কি আর ম্যাচে আশা থাকে! ইনিংস বিরতিতেই পুরস্কার বিতরণীর আনুষ্ঠানিকতা সেরে ফেললেও হয়তো কেউ কিছু মনে করত না!
সহজ, অতি সহজ এক লক্ষ্য দিয়ে প্রতিপক্ষকে আটকানো মোটেও সহজ নয়। আবার এক দিন পর ফাইনালে প্রতিপক্ষ হবে একই দল—শ্রীলঙ্কা। এসব ভেবেই বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাঁর নিয়মিত বোলারদের আজ খুব একটা ব্যবহার করেননি। মাশরাফির যুক্তি, ‘ফাইনালের আগে মূল বোলারদের এক্সপোজ করতে চাইনি।’
মাশরাফি রুবেল হোসেনকে বোলিংয়েই আনেননি। সাকিব আল হাসানকে দিয়ে করিয়েছেন ১ ওভার। ব্যবহার করতে চাননি মোস্তাফিজুর রহমানকেও। তবুও বাঁহাতি পেসারকে কেন বোলিং করেছেন, সেটির ব্যাখ্যায় অবশ্য মাশরাফি জানালেন, মোস্তাফিজ নিজ আগ্রহেই বোলিং করতে চেয়েছেন।
২৬ ওয়ানডে খেলে মোস্তাফিজের উইকেট ৪৯টি। আরেকটি পেলেই উইকেটের ‘ফিফটি’ হয়ে যায় তাঁর। ওয়ানডেতে দ্রুততম বাংলাদেশি হিসেবে ৫০ উইকেটের আশায় বোলিং করতে চেয়েছিলেন মোস্তাফিজ। আশাটা আজ পূরণ হয়নি, তাতে কী! বড় উপলক্ষ তো পড়েই আছে। মোস্তাফিজ নাহয় ফাইনালেই পূর্ণ করবেন উইকেটের ফিফটি!