মোস্তাফিজ-বুমরা যখন সতীর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুমরাহর সঙ্গে মুম্বাই ইন্ডিয়ানসের অনুশীলনে মোস্তাফিজ
বুমরাহর সঙ্গে মুম্বাই ইন্ডিয়ানসের অনুশীলনে মোস্তাফিজ

আইপিএলে এবার নতুন দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান—মুম্বাই ইন্ডিয়ান। নতুন দলের উত্তেজনাতেই কিনা মোস্তাফিজ ভারতে পৌঁছে গেছেন একটু আগেভাগেই। যেখানে আইপিএলের বেশির ভাগ বিদেশি খেলোয়াড় ভারতে পা রাখবেন ৩ এপ্রিল, সেখানে মোস্তাফিজ চলে গেছেন ৩১ মার্চের মধ্যেই। কেবল যাওয়া নয়, গতকালই মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে দলের সঙ্গে নেমে পড়েছেন অনুশীলনে।

মুম্বাই ইন্ডিয়ানস দল কালই নিজেদের অনুশীলন সরিয়ে নিয়ে এসেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। শনিবার নিজেদের ‘হোম’ ওয়াংখেড়েতে আইপিএলের শুরুর ম্যাচে চেন্নাই সুপারকিংসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস।
মুম্বাই ইন্ডিয়ানসের অফিশিয়াল টুইটারে অনুশীলনের বেশ কিছু ছবি দিয়ে লেখা হয়েছে রোহিত, বুমরা, মোস্তাফিজুর—তিন শীর্ষ তারকা মুম্বাই ইন্ডিয়ানসের অনুশীলনে।
তবে মোস্তাফিজ ও জাসপ্রীত বুমরাকে একই ফ্রেমে এনে প্রতিপক্ষ দলগুলোকে হয়তো একটি বার্তাই দিতে চেয়েছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি। টি-টোয়েন্টি ক্রিকেটে ‘কৃপণ’ বোলিংয়ের জন্য খ্যাতি পাওয়া এই দুই বোলারই যে এবারের আইপিএল মুম্বাইয়ের তুরুপের তাস হতে চলেছে—এই ছবিতে ইঙ্গিত আছে সেটিরও। ক্রিকেটপ্রেমীদের জন্যও মোস্তাফিজ-বুমরাকে সতীর্থ হিসেবে দেখাটা দারুণ অভিজ্ঞতাই।

মোস্তাফিজ ও বুমরার বোলিং পারফরম্যান্স :

আন্তর্জাতিক টি-টোয়েন্টি

মোস্তাফিজ

বুমরা

ম্যাচ

২৪

৩৮

উইকেট

৩৫

৪১

ইকোনমি রেট

৭.০৫

৬.৮৬

আইপিএল

মোস্তাফিজ

বুমরা

ম্যাচ

১৭

৪৭

উইকেট

১৭

৪৬

ইকোনমি রেট

৭.১৫

৮.১