নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে এক সেঞ্চুরিসহ ৩০৯ রান। বিরাট কোহলির ব্যাট হাসছে ইংল্যান্ড সিরিজেও। চার টেস্ট শেষেই ৬৪০ রান ভারত অধিনায়কের। এই মৌসুমে সাত টেস্টের ১৩ ইনিংসে ৮৬.২৭ গড়ে ৯৪৯ রান করেছেন। এই মৌসুমে ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও ছয়টি টেস্ট খেলবে ভারত। রানের ধারা ধরে রেখে মৌসুমি রেকর্ডটা নিজের করে নিতে পারবেন কোহলি? টেস্টে এক মৌসুমে সবচেয়ে বেশি রানের মালিক হতে আরও ৫৩৫ রান দরকার ২৮ বছর বয়সী ব্যাটসম্যানের। ২০০৫-০৬ মৌসুমে ১২ টেস্টে ২৩ বার ব্যাট করে ১৪৮৩ রান করেছিলেন অস্ট্রেলিয়ার সে সময়ের অধিনায়ক রিকি পন্টিং। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও বিশ্ব একাদশের বিপক্ষে ম্যাচগুলো খেলেছিলেন পন্টিং।
টেস্টে এক মৌসুমে সবচেয়ে বেশি রান
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০ মৌসুম
রিকি পন্টিং
অস্ট্রেলিয়া ১২ ২৩ ১৪৮৩ ১৪৯ ৭৮.০৫ ৮/৬ ২০০৫-০৬
ম্যাথু হেইডেন
অস্ট্রেলিয়া ১২ ২৩ ১২৮৭ ১৩৭ ৫৮.৫০ ৫/৬ ২০০৫-০৬
গৌতম গম্ভীর
ভারত ৮ ১৬ ১২৬৯ ২০৬ ৮৪.৬০ ৫/৪ ২০০৮-০৯
ব্রায়ান লারা
ও. ইন্ডিজ ১০ ১৯ ১২৫৩ ৪০০* ৬৯.৬১ ৪/২ ২০০৩-০৪
রাহুল দ্রাবিড়
ভারত ৯ ১৬ ১২৪১ ২৭০ ৯৫.৪৬ ৩/৪ ২০০৩-০৪