ম্যাককালাম অস্ট্রেলীয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেন্ডন ম্যাককালাম কেন অস্ট্রেলিয়ার হলো না? নিউজিল্যান্ডের কাছে হারের পর থেকেই এই প্রশ্নের উত্তর খুঁজছে অস্ট্রেলীয়রা। তারা মানতেই পারছে না ম্যাককালাম কী করে নিউজিল্যান্ডের হয়! বুদ্ধিমত্তা, আক্রমণাত্মক মানসিকতা, খাটো হলেও অফুরন্ত শারীরিক শক্তি, সাহসিকতা, নেতৃত্বগুণ, বৈচিত্র্য—ম্যাককালামের সব গুণই তো অস্ট্রেলীয়। অস্ট্রেলিয়ার দ্য কুরিয়ার মেইল পরশু শিরোনামও করেছে ‘কেন আমরা ভাবছি, ব্ল্যাক ক্যাপস অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম যদি অস্ট্রেলীয় হতো।’ এরপর যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে কেন ম্যাককালাম অস্ট্রেলীয় হতে পারত। যুক্তির সপক্ষে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিংকেও উদ্ধৃত করেছে কুরিয়ার মেইল। সপ্তাহ খানেক আগে ফ্লেমিং লিখেছিলেন, ‘সে যেমন আক্রমণাত্মক সেটা নিউজিল্যান্ডের মানুষের সঙ্গে যায় না।’ কুরিয়ার মেইল।