ম্যাককালামকে হারিয়েছে নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টার্কের বলে ম্যাককালামের স্টাম্প ছত্রখান ছবি: শামসুল হক, মেলবোর্ন থেকে
স্টার্কের বলে ম্যাককালামের স্টাম্প ছত্রখান ছবি: শামসুল হক, মেলবোর্ন থেকে

এবারের বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে নিউজিল্যান্ডের সর্বনিম্ন সংগ্রহ-১। আর সেটা কিনা ফাইনালেই! টস জিতে ব্যাট করতে নামলেও মেলবোর্নের ফাইনালের শুরুটা একেবারেই ভালো হয়নি নিউজিল্যান্ডের। মিচেল স্টার্কের বলে ইনিংসের পঞ্চম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন কিউই অধিনায়ক ও দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। আউট হওয়ার আগে স্টার্ক পরপর দুটি বলে বিভ্রান্ত করেছিলেন ম্যাককালামকে। তৃতীয় বলটি ছিল ইয়র্কার ধরনের, আর তাতেই স্টাম্প ছত্রখান ম্যাককালামের।
শুরুর ধাক্কা সামলানোর চেষ্টায় এই মুহূর্তে নিউজিল্যান্ডের রান সংগ্রহের গতি একটু মন্থর। তবে অস্ট্রেলীয় তিন পেসার জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও মিচেল জনসনের বোলিং কিন্তু হচ্ছে দুর্দান্তই। এই প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৮ ওভারে ১ উইকেটে ২৩ রান। গাপটিল অপরাজিত ছিলেন ১৪ রানে।