প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রাইস্টচার্চ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৫ রান। ওয়ানডেতে তাঁর সর্বশেষ তিন ইনিংসে ৫১, ১১৭ ও ২৮। আরেকটি ক্রিকেট বিশ্বকাপ যখন দোরগোড়ায়, ব্রেন্ডন ম্যাককালামের এই ফর্ম কোন কিউইকেই না আশাবাদী করে তোলে! আশাবাদী নিউজিল্যান্ডের কিংবদন্তি বোলার রিচার্ড হ্যাডলিও। এবার যে চার-পাঁচটি দলের বিশ্বকাপ জেতার সত্যিকারের সম্ভাবনা আছে তাদের মধ্যে ম্যাককালামের নিউজিল্যান্ডকেও ধরছেন হ্যাডলি। তবে বিশ্বকাপ জেতার আবশ্যক একটা শর্তও দিয়ে দিলেন তিনি, একটা নির্দিষ্ট সময় ধারাবাহিক পারফর্ম করতে হবে। অধিনায়ক ম্যাককালাম ফর্মে আছেন, এটা ভালো। মন্দ হিসেবে এর মধ্যে ঢুকে যাচ্ছে প্রত্যাশার চাপ। কিউই গ্রেটের কাছে একটা সমাধানও আছে, ‘যদি সবাই পারফর্ম করে, তাহলে তারা অনেক ম্যাচ জিততে যাচ্ছে।’ আইএএনএস।