ম্যাককালামের সেরা একাদশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সর্বকালের সেরা অ্যাশেজ একাদশ। কাল কোনো টেস্ট দলের সেরা একাদশ। পরশু সেরা টি-টোয়েন্টি একাদশ। নিয়ম করেই পছন্দের একাদশ ঘোষণা করে যাচ্ছেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার এবার একাদশ বাছাইয়ে সঙ্গী পেয়ে গেলেন। মাত্রই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম পরশু ঘোষণা করলেন সর্বকালের সেরা একাদশ। আইএএনএস।
ম্যাককালামের একাদশ (ব্যাটিং অর্ডার অনুযায়ী): ক্রিস গেইল, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস (অধিনায়ক), জ্যাক ক্যালিস, অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটকিপার), মিচেল জনসন, শেন ওয়ার্ন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।