ম্যাককালাম-কীর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭৪ বলে সেঞ্চুরি, নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে দ্রুততম।
নিউজিল্যান্ডের হয়ে টেস্টে ১ ওভারে সর্বোচ্চ ২৬ রানের রেকর্ডটা এত দিন ছিল ক্রেইগ ম্যাকমিলানের। কাল সুরঙ্গা লাকমলের ১ ওভারে তিন ছক্কা আর দুই চারে সেই রেকর্ডে ভাগ বসালেন ম্যাককালাম।
১৯৫ রানের ইনিংসটির স্ট্রাইক রেট ১৪৫.৫২। টেস্ট ক্রিকেটে ১৫০ ছাড়ানো ইনিংসে এর চেয়ে বেশি স্ট্রাইক রেট নেই অন্য কারও (বলের হিসাব আছে এমন ইনিংস বিবেচনায়)।
টেস্টে এ বছর করেছেন ১১৬৪ রান, ছুঁয়েছেন প্রথম নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে এক বছরে হাজার রানের মাইলফলক।
ছক্কা মেরেছেন ১১টি। টেস্টে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা। গত মাসেই শারজায় পাকিস্তানের বিপক্ষে ২০২ রানের ইনিংসেও ১১টি ছক্কা মেরেছিলেন ম্যাককালাম। কাল আরেকটি ছক্কা হলে ছুঁতে পারতেন ওয়াসিম আকরামের গড়া সর্বোচ্চ ১২টি ছক্কার রেকর্ড।