প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিচন্দ্রন অশ্বিন হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন, শেষ পর্যন্ত পারেননি। সবচেয়ে কম টেস্টে ২০০ উইকেট নেওয়ার রেকর্ডটি অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ক্ল্যারি গ্রিমেটেরই আছে। গ্রিমেটের রেকর্ড ভাঙতে পারেননি, তবে তাঁর উত্তরসূরি আরেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলের রেকর্ড ঠিকই ভেঙেছেন অশ্বিন। স্পিনারদের মধ্যে সবচেয়ে কম বলে ২০০ উইকেট পাওয়ার রেকর্ডটি ছিল ম্যাকগিলের। যা পেতে তাঁকে করতে হয়েছিল ১০৪৯৭ বল। অশ্বিনকে করতে হয়েছে এর চেয়ে ২৪৯ বল কম। সবচেয়ে কম বলে ২০০ উইকেট নেওয়ার রেকর্ডে স্পিনারদের চেয়ে পেসাররা অবশ্য অনেক এগিয়ে। সবার ওপরে ডেল স্টেইন। ২০০ উইকেট পেতে অশ্বিনের চেয়ে দুটি টেস্ট বেশি খেলতে হয়েছে দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলারকে। তবে বল করতে হয়েছে মাত্র ৭৮৪৮টি।