প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডসে প্রথম টেস্টে ছিলেন না জেমস অ্যান্ডারসন। সেই টেস্টে পাকিস্তানের কাছে হারল ইংল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে ফিরলেন। ইংল্যান্ড পেল বড় জয়। অ্যান্ডারসন অবশ্য দুই ইনিংস মিলিয়ে উইকেট পেয়েছেন মাত্র ৪টি। এর তৃতীয়টি একটি ক্ষেত্রে চূড়ায় তুলে দিয়েছে অ্যান্ডারসনকে। দেশের মাটিতে সবচেয়ে বেশি উইকেট পাওয়া পেস বোলার এখন অ্যান্ডারসন। যেখানে ২৮৯ উইকেট নিয়ে এত দিন সবার ওপরে ছিলেন অস্ট্রেলিয়ার গ্রেট গ্লেন ম্যাকগ্রা। ইংল্যান্ডে ৬৭ ম্যাচে অ্যান্ডারসনের ২৯১ উইকেট। টেস্টে ৪৫৮ উইকেটের মালিক অবশিষ্ট ১৬৭টি উইকেট নিয়েছেন দেশের বাইরে। সব ধরনের বোলার মিলিয়ে দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি উইকেট মুত্তিয়া মুরালিধরনের। শ্রীলঙ্কায় ৪৯৩ উইকেট টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির।