ম্যাকগ্রার চোখে এগিয়ে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস ট্রফিতে এবার কারও ফেবারিট অস্ট্রেলিয়া, কারও ইংল্যান্ড। কেউ বা বলছেন ভারতের কথাও। যাঁরা ভারতের পক্ষ নিয়েছেন তাঁদের সাধারণ একটা যুক্তি হতে পারে—বর্তমান চ্যাম্পিয়ন দলটির শক্তিশালী ব্যাটিং লাইনআপ। রোহিত-ধাওয়ান-কোহলি-রাহানে-ধোনি—ব্যাট হাতে এঁদের যে কেউ একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। তবে ব্যাটিং নয়, গ্লেন ম্যাকগ্রা বলছেন, বোলিংই ভারতের মূল শক্তি।
বোলিং আক্রমণে পেস-স্পিনের যে সুষম সমন্বয় সেটিই টুর্নামেন্টের অন্য সব দলের চেয়ে ভারতকে এগিয়ে রেখেছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার, ‘ভারতীয় বোলারদের কয়েকজন বিশ্বমানের। দুই-তিন বছর ধরে সত্যিই তারা ভালো করে আসছে। আমি তো মনে করি টুর্নামেন্ট ভারতীয় বোলিংই সবচেয়ে সম্ভাবনাময়। এবং তাদের বোলিং আক্রমণে পেস আর স্পিনের যে সমন্বয়, সেটিই টুর্নামেন্টে অন্য সব দলের চেয়ে তাদের এগিয়ে রাখবে।’ টাইমস অব ইন্ডিয়া।