ম্যাচ পণ্ড বৃষ্টিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ঘণ্টা ৪০ মিনিট ধরে বৃষ্টির পর ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছিল ২৪ ওভারে। তারপরও নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচটি শেষ করা যায়নি। খেলা শুরুর ৯ ওভার পর আবারও অঝোর ধারায় বৃষ্টি নামলে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। তবে ফিরে যাওয়ার আগে মার্টিন গাপটিলের ব্যাটিংয়ের একটা ঝলক দেখেছেন দর্শকেরা। ইনিংসের তৃতীয় ওভারে দুষ্মন্ত চামিরাকে ৩টি ছক্কা মেরে এক ওভারেই ২৬ রান নিয়েছিলেন গাপটিল। সিরিজের শেষ ম্যাচটি আগামী পরশু মাউন্ট মাউনগানুইয়ে। পাঁচ ওয়ানডের সিরিজে ২-১-এ এগিয়ে আছে স্বাগতিক নিউজিল্যান্ড। ক্রিকইনফো।