ম্যাচ পেছাল 'এ' দলের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের কারণে ম্যাচ পেছাতে হতোই। বাড়তি কারণ হিসেবে সঙ্গে যোগ হলো কালকের টানা বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা আছে আজও। সব মিলিয়ে বাংলাদেশ ‘এ’ ও জিম্বাবুয়ে ‘এ’ দলের দ্বিতীয় বেসরকারি টেস্ট পিছিয়ে দেওয়া হয়েছিল এক দিন। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল আগামীকাল থেকে। তবে আগামীকালও হরতাল ডাকা হয়েছে বলে সেটিও এখন অনিশ্চিত। প্রথম ম্যাচে কক্সবাজারে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ ‘এ’। চার দিনের ম্যাচ পিছিয়ে যাওয়ায় বদলে গেছে প্রথম দুটি এক দিনের ম্যাচের তারিখও। ২৭ ও ২৯ সেপ্টেম্বরের পরিবর্তে ম্যাচ দুটি হবে ২৮ ও ৩০ সেপ্টেম্বর, ফতুল্লাতেই।