ম্যাচটা সহজ হবে বলে ভাবছি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

বাংলাদেশে হোয়াইটওয়াশের নতুন নাম হয়েছে ‘বাংলাওয়াশ’।  আজ আবার সেই ‘বাংলাওয়াশ’-এর হাতছানি। তবে এ নিয়ে বেশি না ভেবে এটিকে অন্য দশটা ম্যাচের মতো দেখতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা
সিরিজের প্রথম ম্যাচ জিতলেই বাংলাদেশে এখন ‘বাংলাওয়াশ’ ‘বাংলাওয়াশ’ রব উঠে যায়। দুই ম্যাচ জেতার পর স্বাভাবিকভাবেই এ নিয়ে আরও বেশি কথা হচ্ছে। তবে আমি দলের সবাইকে বলেছি, এই ম্যাচটাকে অন্য সব ম্যাচের মতোই দেখতে। আগে কী হয়েছে, সেটি ভুলে যেতে। প্রথম দুই ম্যাচে খারাপ করলেও আমি এটাই বলতাম। প্রথম ম্যাচের পরও আমি বলেছিলাম, আজ বড় ব্যবধানে জিতেছি বলে পরের ম্যাচেও এমন আশা করতে পারি না। দ্বিতীয় ম্যাচেও আমরা ভালোভাবে জিতেছি। তার পরও আমি তৃতীয় ম্যাচটাকে সহজ ভাবছি না। ওদের হাফিজ এখনো রান করেনি, ফাওয়াদ আলম রান করেনি। ওরা ভালো ব্যাটসম্যান। উমর গুলও হয়তো খেলবে। কাজেই ম্যাচটা সহজ হবে বলে একদমই ভাবছি না।