ম্যাচসেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথার ওপর ঝুলছিল শাস্তির খড়্গ। জেমস অ্যান্ডারসন সেই অস্বস্তি নিয়ে খেলেই হয়ে গেলেন সাউদাম্পটন টেস্টের ম্যাচসেরা। টেস্টে এই নিয়ে সাতবার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতলেন ইংলিশ পেসার। ইংল্যান্ডের আর কোনো বোলার এতবার ম্যান অব দ্য ম্যাচ হননি। সাউদাম্পটন টেস্টের আগে অবশ্য সতীর্থ স্টুয়ার্ট ব্রডের (৬ বার) সঙ্গে রেকর্ডটা ভাগাভাগি করেছেন অ্যান্ডারসন। এই ডানহাতি পেসারের সমান সাতবার ম্যাচসেরা হয়েছেন আরও তিন ইংলিশ—মাইকেল আথারটন, অ্যালেক স্টুয়ার্ট ও গ্রাহাম থর্প। নয়বার পুরস্কারটি জিতেছেন গ্রাহাম গুচ। ইংল্যান্ড দলে ব্রাত্য হয়ে পড়া কেভিন পিটারসেন জিতেছেন ১০ বার। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ১২ বার ম্যাচসেরা হয়েছেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ইয়ান বোথাম।