আগের ম্যাচে তাঁর ৮৫ বলে ৮৯ রানের দারুণ ইনিংসটা ব্যর্থ হয়ে গিয়েছিল শোহেব মাকসুদ আর ফাওয়াদ আলমের দুর্দান্ত ব্যাটিংয়ে। কাল আরও একবার ঝলসে উঠল অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাট। শ্রীলঙ্কান অধিনায়কের ১১৫ বলে ৯৩ রানের ইনিংসটা এবার আর ব্যর্থ হতে দিলেন না তাঁর বোলাররা। শ্রীলঙ্কার তিন শ পেরোনোয় থিসারা পেরেরা ৩৬ বলে ৬৫ রানের ইনিংসটির বড় ভূমিকা। পরে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরাও তিনিই।
৩১১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েও খুব একটা স্বস্তিতে ছিল না ম্যাথুসের দল। ১৮ রানে প্রথম উইকেটটা গেলেও হাফিজ আর শেহজাদের দ্বিতীয় উইকেট জুটিতে ৭ম ওভারেই ৫০ পেরোয় পাকিস্তান, ১০০ আসে ১৩তম ওভারে। কিন্তু দুজনের ৯৬ রানের জুটিটা ভেঙে যাওয়ার পরই লক্ষ্যটা কঠিন হয়ে যায় পাকিস্তানের জন্য। টেন ক্রিকেট।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩১০/৯ (থারাঙ্গা ২৭, দিলশান ১৩, সাঙ্গাকারা ১১, জয়াবর্ধনে ৬৭, ম্যাথুস ৯৩, প্রসন্ন ১, প্রিয়াঞ্জন ৩, পেরেরা ৬৫, কুলাসেকারা ৫*, মালিঙ্গা ০; ইরফান ০/৬৫, জুনাইদ ১/৬৪, ওয়াহাব ৪/৬৫, আফ্রিদি ০/৫১, হাফিজ ৩/৩৯, শেহজাদ ০/১৫)।
পাকিস্তান: ৪৩.৫ ওভারে ২৩৩ (শেহজাদ ৫৬, শারজিল ৯, হাফিজ ৬২, আকমল ১, মিসবাহ ৩৬, ফাওয়াদ ৩০, মাকসুদ ৯, আফ্রিদি ১৭, ওয়াহাব ৫, জুনাইদ ১, ইরফান ১*; কুলাসেকারা ০/২৩, মালিঙ্গা, ২/৫৬, হেরাথ ২/৩৮, ম্যাথুস ০/১৫, প্রসন্ন ২/৩৬, পেরেরা ৩/১৯, দিলশান ১/২৫, প্রিয়াঞ্জন ০/১৭)।
ফল: শ্রীলঙ্কা ৭৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: থিসারা পেরেরা।